বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের হাজারো মানুষ প্রতিদিন নিরাপদ পানির জন্য লড়াই করছে। দূষিত ও অনিরাপদ পানি পান করার কারণে তারা নানা ধরনের পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে, শিশুরা ভুগছে অপুষ্টি ও অসুস্থতায়, আর নারীরা প্রতিদিন কয়েক কিলোমিটার পথ হেঁটে সামান্য পানি সংগ্রহ করছে। অথচ নিরাপদ পানি পাওয়া প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। ছায়াতল বাংলাদেশ এই বাস্তবতাকে পরিবর্তন করার লক্ষ্যে শুরু করেছে “Water for Happiness” প্রকল্প। আমাদের লক্ষ্য •প্রত্যন্ত এলাকার মানুষকে শতভাগ নিরাপদ পানির সুবিধা প্রদান।
• পানিবাহিত রোগ ও স্বাস্থ্যঝুঁকি কমানো।
• শিশু ও নারীদের কষ্ট কমিয়ে জীবনযাত্রার মান উন্নয়ন।
• টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG-6: Clean Water and Sanitation) অর্জনে অবদান রাখা। আমরা কী করছি ?
• গভীর নলকূপ ও পানি ফিল্টার স্থাপন •বিশুদ্ধকরণ প্রযুক্তি সরবরাহ ।
• স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ।
• স্থানীয় জনগণকে পানি রক্ষণাবেক্ষণে প্রশিক্ষণ দেওয়া কেন এই প্রকল্প জরুরি ?
• বাংলাদেশের প্রায় ৩০% মানুষ এখনো নিরাপদ পানির বাইরে।
• দূষিত পানি পান করার কারণে শিশু মৃত্যুর অন্যতম বড় কারণ হচ্ছে ডায়রিয়া।
নিরাপদ পানি সরবরাহ করলে শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির উন্নয়ন সম্ভব হয়। আমাদের সাথে থাকুন “Water for Happiness” প্রকল্পে আপনার সহযোগিতা মানে শুধু একটি কূপ খনন নয়, বরং শত শত মানুষের জীবনে আশা, স্বাস্থ্য ও হাসি ফিরিয়ে দেওয়া। আমরা বিশ্বাস করি— পানি শুধু জীবন নয়, এটি সুখের উৎস। আজই এগিয়ে আসুন, নিরাপদ পানি পৌঁছে দিন যাদের সবচেয়ে বেশি প্রয়োজন।