0%
Loading ...

গ্রিন পালস্

বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকৃতি বাঁচলে আমরা বাঁচবো এই বিশ্বাস থেকে ছায়াতল বাংলাদেশ সারা বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করছে। পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ছায়াতল বাংলাদেশ সবসময় মানুষের কল্যাণ, শিশুদের ভবিষ্যৎ এবং সমাজের টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের চলমান প্রকল্পগুলোর মধ্যে “বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষা উদ্যোগ” অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী প্রকল্প। জলবায়ু পরিবর্তন, পরিবেশ দূষণ এবং সবুজায়নের ঘাটতি এই তিনটি চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের এই উদ্যোগ অব্যাহত রয়েছে। একটি সবুজ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।

আমরা বিশ্বাস করি “একটি গাছ শুধুমাত্র গাছ নয়, এটি একটি আশ্রয়, একটি শ্বাস, একটি ভবিষ্যৎ।” পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু প্রাপ্তবয়স্কদের নয়, আজকের শিশুদের মাঝেও পরিবেশ সচেতনতা গড়ে ওঠা খুবই জরুরি। তাই বৃক্ষরোপণের সঙ্গে সঙ্গে আমরা ছোটদের প্রকৃতিপ্রেমী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছি।

প্রকল্পের উদ্দেশ্য

১. পরিবেশের ভারসাম্য রক্ষা ও দূষণ কমানো

২. নগর ও গ্রামীণ এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলা

৩. জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব কমাতে দীর্ঘমেয়াদি ভূমিকা রাখা

৪. শিশু ও কমিউনিটির মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করা

৫. ফলদ, বনজ ও ঔষধি গাছের বিস্তার বৃদ্ধি

৬. স্থানীয় জনগণকে পরিবেশবান্ধব উদ্যোগে সম্পৃক্ত করা

 কার্যক্রম:

এই প্রকল্পটি শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং একটি পরিকল্পিত পরিবেশ ব্যবস্থাপনা তৈরি করা হচ্ছে –

১. বর্ষাকালসহ বিভিন্ন ঋতুতে পরিকল্পনা অনুযায়ী গাছ লাগানো হচ্ছে স্কুল, কমিউনিটি সেন্টার, রাস্তাঘাটের পাশ এবং অবহেলিত এলাকাগুলোতে।

২. গাছ লাগানোই শেষ নয় । গাছ বড় হওয়া পর্যন্ত পানি দেওয়া, বাঁশ দিয়ে সাপোর্ট, আগাছা পরিষ্কার ও নিয়মিত পর্যবেক্ষণের কাজও আমরা করে থাকি।

৩. মহিলা, শিশু, অভিভাবক ও স্থানীয় যুব সমাজকে যুক্ত করে গড়ে তোলা হচ্ছে একটি সবুজ সচেতন কমিউনিটি।

৪. শিক্ষার্থীরা নিজেদের হাতে গাছ রোপণ করে, পরিচর্যা করে এবং ফলাফল দেখে এটি তাদের মনে পরিবেশ নিয়ে এক দীর্ঘমেয়াদি শিক্ষা সৃষ্টি করে।

বাংলাদেশ একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, তাপমাত্রা বৃদ্ধি এসব চ্যালেঞ্জ আমাদের ভবিষ্যৎকে হুমকির মুখে ফেলছে। বৃক্ষরোপণ কার্বন নিঃসরণ কমায় বায়ু বিশুদ্ধ করে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে জীববৈচিত্র্য রক্ষা করে পরিবেশগত ভারসাম্য বজায় রাখে এটি কেবল আজকের নয়, ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষার জন্যও অপরিহার্য। আজকের শিশুদের জন্য একটি নিরাপদ ও সুস্থ পৃথিবী রেখে যাওয়া আমাদের নৈতিক দায়িত্ব। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শুধু গাছ লাগাই না একটি দীর্ঘমেয়াদি পরিবেশ আন্দোলনের বীজ বপন করি।