0%
Loading ...

এক মুঠো আহার

আপনার ছোট সাহায্য, তাদের বড় স্বপ্ন

ক্ষুধা এমন এক যন্ত্রণা, যা শুধু শরীরকে দুর্বল করে না এটি ভেঙে দেয় মানুষের মন, আত্মসম্মান এবং বেঁচে থাকার ইচ্ছাকেও। আমাদের আশেপাশে প্রতিদিন অসংখ্য মানুষ আছে যারা একবেলা খাবারের জন্য লড়াই করে। কারও কাছে এক প্লেট ভাত-ডাল খুব সাধারণ, কিন্তু কারও কাছে সেটিই জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ।

এই বাস্তবতাকে সামনে রেখে ছায়াতল বাংলাদেশ, চালু করেছে একটি সহমর্মিতামূলক উদ্যোগ  “এক মুঠো আহার ” এই প্রকল্পের লক্ষ্য সহজ কিন্তু গভীর কেউ যেন খালি পেটে ঘুমাতে না যায়। আমরা বিশ্বাস করি, একটি মুঠো খাবার শুধু ক্ষুধা নিবারণের উপায় নয় এটি জীবনের শক্তি, নতুন আশার আলো, এবং এক মুহূর্তের হাসি এনে দিতে পারে।

ছায়াতলের এই উদ্যোগটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDGs)-এর উদ্দেশ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে কাজ করছে।

SDG লক্ষ্য অবদান
SDG 2: Zero Hunger ক্ষুধামুক্ত সমাজ গঠনে সহায়তা করে এবং পুষ্টিকর খাবারের নিশ্চয়তা দেয়।
SDG 3: Good Health and Well-being অপুষ্টি ও খাদ্যজনিত রোগ হ্রাসের মাধ্যমে সুস্থ জীবনযাপন নিশ্চিত করে।
SDG 1: No Poverty দরিদ্র পরিবারের উপর খাদ্য ব্যয়ের চাপ কমিয়ে আর্থিক স্বস্তি দেয়।

এক মুঠো আহার

এক মুঠো আহার কর্মসূচির মূল লক্ষ্য হলো প্রতিদিন একবেলা খাবার নিশ্চিত করা সেইসব মানুষদের জন্য যারা রাস্তায়, স্টেশনে, অথবা বস্তিতে প্রতিনিয়ত ক্ষুধার যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন। এই উদ্যোগের মাধ্যমে পথশিশু, অসহায় বয়স্ক ও দরিদ্র পরিবারগুলোকে পুষ্টিকর খাবার পৌঁছে দেওয়া হয়। স্বেচ্ছাসেবক ও কমিউনিটি সহায়তার মাধ্যমে একটি ক্ষুধামুক্ত সমাজ গড়ে তুলতে কাজ করছে।

প্রকল্পের উদ্দেশ্য

1. রাস্তায় থাকা ক্ষুধার্ত ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ১,০০,০০০ খাবার প্যাকেট বিতরণ।

2.সমাজে সচেতনতা বৃদ্ধি করে আমরা পারি একে অপরের ক্ষুধা মেটাতে।

3. মানুষকে এই মানবিক অভিযানে যুক্ত হতে অনুপ্রাণিত করা।

লক্ষ্যভিত্তিক উপকারভোগী 

1. পথশিশু

2.গৃহহীন মানুষ

3. দিনমজুর ও দরিদ্র পরিবার (ঢাকা শহর ও আশপাশের এলাকায়)

খাবার প্যাকেজের বিবরণ

প্রতিটি প্যাকেটে থাকবে একটি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত খাবারঃ

  • ভাত

  • ডাল বা সবজি

  • ডিম বা মুরগি (উপলব্ধতা ও বাজেট অনুযায়ী)

  • নিরাপদ পানীয় জল

বাস্তবায়ন পরিকল্পনা

1. খাবার প্রস্তুতি ও প্যাকেজিং: স্বাস্থ্যসম্মত রান্নাঘরে খাবার প্রস্তুত ও প্যাক করা হবে।

2. বিতরণ কেন্দ্র: কারওয়ান বাজার, কমলাপুর, সদরঘাট, মিরপুর, মোহাম্মদপুর, গাবতলী, ফার্মগেট, গুলিস্তানসহ বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হবে।

3. মনিটরিং ও স্বচ্ছতা: প্রতিটি ধাপের ছবি, ভিডিও এবং রিপোর্টের মাধ্যমে ডোনার ও সহযোগীদের সামনে স্বচ্ছতা বজায় রাখা হবে।

প্রভাব ও লক্ষ্য 

SDG 2 – Zero Hunger:

  • ক্ষুধার বিরুদ্ধে সরাসরি পদক্ষেপ।

  • সমাজে খাদ্য সমতার বার্তা প্রচার।

SDG 3 – Good Health and Well-being:

  • অপুষ্টি ও ক্ষুধাজনিত রোগ কমানো।

  • স্বাস্থ্যকর জীবনযাপনের সুযোগ বৃদ্ধি।

আপনার সহায়তা প্রয়োজন 

এই উদ্যোগ কেবলমাত্র আপনাদের উদার সহায়তায় সফল হতে পারে। প্রতিটি অনুদান এক একটি ক্ষুধার্ত মুখে হাসি ফোটায়।

অনুদানের পরিমাণ সহায়তা করা যাবে
৳ ৬০ ১ জন মানুষকে খাবার দেওয়া যাবে
৳ ৬,০০০ ১০০ জন মানুষকে খাবার দেওয়া যাবে
৳ ৬০,০০০ ১,০০০ জন মানুষকে খাবার দেওয়া যাবে

বাজেট ও প্রকল্পের পরিধি

বিবরণ পরিমাণ (Quantity) একক খরচ (BDT) মোট খরচ (BDT)
খাবার প্যাকেট ১,০০,০০০ ৬০ ৬০,০০,০০০
মোট বাজেট ৳ ৬০,০০,০০০