0%
Loading ...

স্বনির্ভর

স্বাবলম্বিতার পথে এক নতুন আশার গল্প

বাংলাদেশের গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে অনেক পরিবার আজও মৌলিক চাহিদা পূরণের জন্য সংগ্রাম করে যাচ্ছে। দারিদ্র্যের এই কঠিন বাস্তবতা কেবল একটি পরিবারের আর্থিক ঘাটতির মধ্যে সীমাবদ্ধ নয়  এটি তাদের স্বপ্ন হারানোর, সুযোগ না পাওয়ার গল্প।

ছায়াতল বাংলাদেশ দৃঢ়ভাবে বিশ্বাস করে স্থায়ী পরিবর্তন সম্ভব কেবল তখনই, যখন একটি পরিবারকে সহায়তার মাধ্যমে নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই আমরা হাতে নিয়েছি “Empowerment Program” একটি মানবিক উদ্যোগ যা নিম্নআয়ের পরিবারগুলোকে ধীরে ধীরে স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে নিতে কাজ করছে।

সহায়তা নয়, সুযোগ

এই প্রোগ্রামের আওতায় আমরা নির্বাচিত দরিদ্র পরিবারগুলোকে ছাগল, হাঁস ও মুরগি প্রদান করছি। উদ্দেশ্য একটাই যেন তারা এই সম্পদগুলো ব্যবহার করে ছোট পরিসরে খামার গড়ে তুলতে পারে, নিজেদের জন্য একটি টেকসই আয়ের উৎস তৈরি করতে পারে। এই উদ্যোগে অনেক পরিবার ধীরে ধীরে গড়ে তুলছে নিজেদের ছোট খামার, যা তাদের জন্য নতুন আশার আলো হয়ে উঠছে।

টেকসই উন্নয়ন, নয় সাময়িক সহায়তা

আমরা শুধু সম্পদ দিয়ে থেমে যাই না। পরিবারগুলোকে দেওয়া হয় পরামর্শ, খামার পরিচালনার প্রাথমিক প্রশিক্ষণ এবং নিয়মিত মনিটরিং। এর ফলে তারা সম্পদগুলো সঠিকভাবে ব্যবহার করতে শিখছে এবং ধীরে ধীরে তাদের জীবনমান উন্নত হচ্ছে। আমাদের লক্ষ্য এমন একটি সমাজ গড়ে তোলা, যেখানে সাহায্য কারও নির্ভরতা তৈরি করবে না  বরং ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা তৈরি করবে।

ক্র নং প্রকল্পের ধরন সহায়তার পরিমান
 একটি ছাগল ৮,০০০ টাকা
 হাঁস ও মুরগী ৫,০০০ টাকা
সেলাই মেশিন ১১,০০০ টাকা
প্যাডেল রিক্সা ২১,০০০ টাকা
অটো রিক্সা ৭০,০০০ টাকা
ক্ষুদ্র ব্যবসায়ী মূলধন ৮,০০০ টাকা

একটি পরিবারের জীবন বদলে দিতে পারে আপনার ছোট্ট সহযোগিতা

এই প্রোগ্রামের মাধ্যমে ইতোমধ্যে অনেক পরিবার দারিদ্র্যের অন্ধকার থেকে আলো দেখতে শুরু করেছে। তারা এখন নিজের আয় দিয়ে পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে, সন্তানের শিক্ষায় বিনিয়োগ করতে পারছে এবং নিজের ভবিষ্যতের জন্য নতুন করে স্বপ্ন দেখতে পারছে। আপনার একটি ছোট্ট সহযোগিতাই হতে পারে কোনো পরিবারের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শক্তি। একসাথে আমরা গড়ে তুলতে পারি একটি মানবিক সমাজ  যেখানে কেউ পিছিয়ে থাকবে না।

Empowerment is not just giving, it’s creating opportunities to dream and to live with dignity.
ছায়াতল বাংলাদেশ – স্বপ্ন নয়, বাস্তব পরিবর্তনের পথে।