প্রজেক্ট আমান
ধ্বংসের মাঝেও আমরা আশার আলো জ্বালাতে চাই
এই পৃথিবীর অসম বাস্তবতা হয়তো আমরা সবাই দেখি, কিন্তু কজন তা অনুভব করি? আমরা যখন নিরাপদে খাবার খাই, ছায়ার নিচে বিশ্রাম নিই, তখন গাজার এক মা তার সন্তানকে পানি খাওয়াতে পারছে না, এক শিশু যুদ্ধের শব্দে কেঁদে উঠছে।
গাজার আকাশে আজও উড়ছে ধোঁয়া, ভেসে বেড়াচ্ছে শিশুর কান্না আর মায়ের আর্তনাদ।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে হাজারো স্বপ্ন, হারিয়ে গেছে অসংখ্য প্রাণ, ভেঙে গেছে ঘরবাড়ি, পরিবার, ভবিষ্যৎ। যেখানে একসময় ছিল শিশুদের হাসি, আজ সেখানে কেবল ধুলা, আগুন আর নীরবতা।
তবুও মানবতা থেমে থাকে না। এই নির্মম বাস্তবতার মাঝেও ছায়াতল বাংলাদেশ এগিয়ে এসেছে “প্রজেক্ট আমান” এর মাধ্যমে আশার এক ক্ষীণ আলো হয়ে, কারণ আমরা বিশ্বাস করি মানবতা কখনও সীমান্তে বাঁধা পড়ে না। যে মানুষ কষ্টে আছে, সেখানেই আমাদের দায়িত্ব যে চোখে পানি, সেখানেই আমাদের হাত।
নুসাইরাত ক্যাম্পে ছায়াতল বাংলাদেশের মানবিক উদ্যোগ: গাজার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি “নুসাইরাত ক্যাম্পে”, ছায়াতল বাংলাদেশের স্বেচ্ছাসেবী দল চালু করেছে জরুরি ত্রাণ কার্যক্রম।
আমাদের সহায়তা কার্যক্রমে অন্তর্ভুক্ত রয়েছে:
- শুকনো খাবার ও রুটি বিতরণ
- বিশুদ্ধ পানির বোতল সরবরাহ
- প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান
- নিত্যপ্রয়োজনীয় ও স্বাস্থ্যবিধি সামগ্রী বিতরণ
এই সহায়তা হয়তো খুব ছোট মনে হতে পারে, কিন্তু কোনো শিশুর জন্য এক প্যাকেট খাবার, কোনো মায়ের জন্য এক বোতল পানি তাদের কাছে এটি জীবনের শেষ আশ্রয়, শেষ আশাবোধ।আমরা বিশ্বাস করি একটি ছোট সহায়তাও যদি কারও মুখে হাসি ফোটায়, সেটিই মানবতার জয়।আমরা খাবার খাই, আর তারা বাঁচার স্বপ্ন দেখে। আমাদের আর তাদের মধ্যে এই ব্যবধানই আজ সবচেয়ে বড় বেদনা।
আমরা প্রতিদিনের খাবারে তৃপ্তি পাই,কিন্তু গাজার মানুষ এক মুঠো রুটির জন্য জীবন বাজি রাখে। আমরা যখন শান্তিতে ঘুমাই,তারা তখন গোলার শব্দে জেগে ওঠে আতঙ্কে। তবুও তারা বাঁচতে চায়, আশা হারায় না। এই অন্যায়ের ব্যবধান মুছে দিতে, আসুন আমরা সবাই একসাথে হই। আজ আমাদের সামান্য দান, সামান্য সহযোগিতা গাজার এক শিশুর মুখে ফিরিয়ে দিতে পারে সেই হারানো হাসি।
আমাদের উদ্দেশ্য (Our Mission)
- যুদ্ধবিধ্বস্ত পরিবারগুলোর কাছে খাদ্য, ওষুধ ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়া।
- শিশু, নারী ও প্রবীণদের জন্য স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা বৃদ্ধি করা।
- বাংলাদেশের মানুষ ও প্রবাসীদের একত্র করে মানবতার গ্লোবাল প্ল্যাটফর্ম তৈরি করা।
আমাদের ভিশন (Our Vision)
একটি পৃথিবী –
- যেখানে যুদ্ধ নয়, মানবতা জয়ী হয়।
- যেখানে প্রতিটি শিশু ভয় নয়, ভালোবাসার আশ্রয়ে বেড়ে ওঠে।
- যেখানে গুলির শব্দ থেমে গিয়ে শোনা যায় হাসির সুর।
স্বচ্ছতা ও প্রভাব (Impact & Transparency)
- স্থানীয় ও আন্তর্জাতিক পার্টনারদের মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হয়
- প্রতিটি কার্যক্রমের ছবি, ভিডিও ও রিপোর্ট সংরক্ষণ ও প্রকাশ করা হয়
- দাতাদের জন্য নিয়মিত “Aman Impact Report” প্রকাশ করা হয়
- প্রতিটি টাকার ব্যবহার স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় রাখা হয়
আহ্বান
আসুন, গাজার পাশে দাঁড়াই মানবতার জন্য, জীবনের জন্য। গাজার প্রতিটি শিশুর হাসি আমাদেরই দায়িত্ব,প্রতিটি মায়ের কান্না আমাদেরই বেদনা। আজ যদি আমরা নীরব থাকি, তবে ইতিহাস আমাদের ক্ষমা করবে না।
চলুন, হাতে হাত রাখি, দান করি, ভালোবাসা বিলাই কারণ, মানবতার পক্ষে দাঁড়ানোই আজ সবচেয়ে বড় ইবাদত। আপনিও অংশ নিন এই মানবিক যাত্রায় একটি ক্লিকই হতে পারে কারও বেঁচে থাকার আশীর্বাদ। একটি দানই ফিরিয়ে দিতে পারে গাজার মানুষের জীবনে আলো।