চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নে ছায়াতল বাংলাদেশ সংগঠনের উদ্যোগে গরিব ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে বাঙ্গাবাড়ী ইউনিয়নের বেগুনবাড়ি আম সমিতির বাজার প্রাঙ্গণে সংগঠনের বিভাগীয় প্রধান – (প্রশাসন) রাকিবুল হাসান রাজীব এর সভাপতিত্বে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।