‘মানুষের পাশে মানুষের ছায়া’ প্রতিপাদ্য নিয়ে এগিয়ে চলছে দাতব্য সংস্থা ‘ছায়াতল বাংলাদেশ’। তারা দেশের অসহায় মানুষদের জন্য ‘ছায়াতল নিবাস’ ও ‘ওয়াটার প্রোজেক্ট’ হাতে নিয়েছেন। সম্প্রতি ‘ছায়াতল বাংলাদেশ’ দুটি বিশেষ প্রকল্প হাতে নিয়েছে ‘ছায়াতল নিবাস’ ও ‘ওয়াটার প্রোজেক্ট’। এই দুটি উদ্যোগের লক্ষ্য একটিই। মানুষকে বেঁচে থাকার মর্যাদা ফিরিয়ে দেওয়া। ‘ছায়াতল নিবাস’ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে অনেক গৃহহীন ও জরাজীর্ণ আশ্রয়ে বসবাসকারী পরিবার পেয়েছে একটি নিরাপদ, সুন্দর ও স্থায়ী ঠিকানা।